ডিএসইতে বাজার মূলধন কমেছে ৯২২ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর – ০৫ নভেম্বর) অধিকাংশ সূচকের পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও মোট লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে দরপতনের তুলনায় দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও ছিল বেশি।
পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯২২ কোটি ৬৪ লাখ টাকা বা শূন্য দশমিক ১৪ শতাংশ।
এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৪ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗