
বিনিয়োগ তহবিল কেলেঙ্কারিতে তুরস্কের সাবেক মন্ত্রী কারাগারে
তুরস্কে বিনিয়োগ তহবিলের কেলেঙ্কারির তদন্তে দেশটির সাবেক এক মন্ত্রী ও ক্ষমতাসীন একে পার্টির জ্যেষ্ঠ নেত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ভোরে এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
রয়টার্স জানায়, গত সেপ্টেম্বরে দলের উপপ্রধানের পদ ছাড়ার পর একে পার্টি থেকেও পদত্যাগ করেন কায়া। তার বিরুদ্ধে অভিযোগ, বিনিয়োগ তহবিলে সংকট শুরুর ঠিক আগে শেয়ার বিক্রি করে তিনি বড় অঙ্কের মুনাফা করেন। ওই সংকটের কারণে দেশটির শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
