
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর – ০৫ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে এনভয় টেক্সটাইলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৭ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি।
এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস, ইভেন্স টেক্সটাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাহী অ্যালুমিনিয়াম এবং আইপিডিসি ফাইন্যান্স।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗