
এআই শেয়ারে ব্যাপক বিক্রি, চাপের মুখে যুক্তরাষ্ট্র ও এশিয়ার পুঁজিবাজার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে ব্যাপক দরপতনের জেরে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় ধসের পর চাপ তৈরি হয়েছে এশিয়ার বাজারগুলোতেও। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের বিক্রির পর শুক্রবার এশিয়ার অধিকাংশ প্রধান সূচকে দরপতন হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে লেনদেন শুরুর আগে ফিউচার সূচকগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে।
শুক্রবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচার ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০-এর ফিউচার কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। তবে নাসডাক-১০০-এর ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এশিয়ার বাজারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে। সূচকটি ৬ শতাংশের বেশি কমেছে। জাপানের নিক্কেই ২২৫ কমেছে ৫ দশমিক ৯ শতাংশ, যা দেশটির পুঁজিবাজারকে বিয়ার মার্কেট বা দীর্ঘমেয়াদি নিম্নমুখী প্রবণতার পর্যায়ে নিয়ে গেছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং ১ শতাংশ এবং চীনের সিএসআই ৩০০ সূচক ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗