৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার নিন্দা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার নিন্দা

· শিক্ষা

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সাধারণ ছাত্রীদের ন্যায্য অধিকারের আন্দোলনে গভীর রাতে পুলিশ ডেকে এনে ছাত্রীবাসে প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম ও বর্বরোচিত লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা ।

এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘সাধারণ ছাত্রীরা তাদের হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছিল। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। পবিত্র শিক্ষাঙ্গনে এবং ছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল ছাত্রীবাসে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম শারীরিক নির্যাতন ও বেধড়ক লাঠিচার্জ করার ঘটনা অত্যন্ত নজিরবিহীন, লজ্জাজনক এবং আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।’

নেতারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে যেখানে অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীদের নিরাপত্তা দেওয়া এবং স্নেহের সঙ্গে সমস্যার সমাধান করা, সেখানে তিনি ছাত্রীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে নিজের পদের নৈতিক যোগ্যতা হারিয়েছেন। এই হামলায় সাধারণ ছাত্রীরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ