৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ইব্রাহিমপুরে চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিয়াজির গণসংযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

ইব্রাহিমপুরে চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিয়াজির গণসংযোগ

· বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন মিজি। তিনি বৃহস্পতিবার দিনব্যাপী ইব্রাহিমপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মুকন্দী, গুচ্ছগ্রামসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিজির গণ সংযোগের সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যা এবং প্রয়োজনীয়তা জানতে চান। পাশাপাশি তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

কবির হোসেন মিজি এক বক্তব্যে বলেন, এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যারা সাধারণ মানুষের জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করে,সেই সকল ভূমিদস্যুদের তিনি প্রতিহত করবেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সে কথা রেখেছেন। ইব্রাহিমপুরে কিছুদিন আগে ভূমিদস্যুদের দখলে থাকা মানুষের চাষাবাদের জমি দখলমুক্ত করেছেন। আমি সে জন্য তাকে ধন্যবাদ জানাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দলের প্রতি যাতে মানুষের আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি পায় সে লক্ষে সাধারণ মানুষের জন্য কাজ করবো।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ