
ইব্রাহিমপুরবাসীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব- প্রার্থী বাদশা মিয়া
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া চৌকিদার বলেছেন, প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ ধর্ম এবং মানুষের জন্য কাজ করা দায়বদ্ধতা রয়েছে। আমি আমার সমর্থ্য অনুযায়ী আমার এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে থাকি। ইব্রাহিমপুর ইউনিয়নবাসী আমার প্রাণের মানুষ। তাদের জীবনমান উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা ইব্রাহিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাহী মসজিদের উন্নয়ন কাজে আর্থিক সহায়তা প্রদান কালে তিনি এসব কথা বলেন।
বাদশা মিয়া চৌকিদার আরো বলেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার রাজনৈতিক পথচলার প্রেরণা। আমার নেতা চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক এবং এই আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুরকে একটি আধুনিক এবং উন্নয়নমুখী জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗