৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেহেরপুরে বাড়ির গেটের সামনে ককটেলসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:২৪

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

মেহেরপুরে বাড়ির গেটের সামনে ককটেলসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

· বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের মসজিদপাড়ায় এক ব্যক্তির বাড়ির গেটের সামনে থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে শিবপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি ব্যাগে এসব সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রামদাসপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেলসদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা বস্তুগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ