৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৫ জনের নিয়োগ: ক্যাম্পাসে কৌতূহল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:৪২

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৫ জনের নিয়োগ: ক্যাম্পাসে কৌতূহল

· বাংলাদেশ

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই পাঁচটি গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ঘটনায় নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরু থেকেই এই পাঁচজন উপাচার্য, রেজিস্ট্রার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে দায়িত্ব পালন করছেন।

অনুসন্ধানে জানা গেছে, কর্মরতদের মধ্যে দুইজন নিয়োগপত্র পেলেও বাকি তিনজন এখনো কোনো দাপ্তরিক আদেশ পাননি। কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কাজ শুরু করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া সদ্য নিয়োগপ্রাপ্তদের অধিকাংশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিয়েও বিশ্ববিদ্যালয়ে নানা আলোচনা চলছে।

নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন- উপাচার্য দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো: রোকনুজ্জামান, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার হাবিব, পরিকল্পনা দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুল্লাহ, রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর নাঈম এবং একই দপ্তরের অডিট শাখার পরিদর্শন কর্মী আতাউল্লাহ।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ