৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

২০ হাজার টাকায় বিক্রি হলো সাড়ে ১৮ কেজির বাঘাইড়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২০:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২০:১৩

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

২০ হাজার টাকায় বিক্রি হলো সাড়ে ১৮ কেজির বাঘাইড়

· বাংলাদেশ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ সরদারপাড়া বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয়রা ভিড় জোন। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ২০ হাজার টাকায় কিনে নেন।

চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে মাছটি জালে পান জেলে আব্দুর রশীদ। তিনি জানান, মাছটি অনেক বড় হওয়ায় তাৎক্ষণিকভাবে একক কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় সুলতান মন্ডলসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন এবং পরবর্তীতে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ