
কচুয়ায় বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী
‘আমাদের উপস্থিতিতে হউক পৃথিবীটা আরো সুন্দর’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী। গৌরব, ঐতিহ্য ও সাফল্যের দুই দশক উদযাপন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী হৈ-চৈ, ছবি তোলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
এ উপলক্ষে বিএনডি ফোরাম হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে পুরোনো স্মৃতিচারণে মেতে ওঠেন সংগঠনের সদস্যরা। এতে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সকালে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের দুই দশকের পথচলা, অর্জন, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗