৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস, নিরাপদ বিনিয়োগে বন্ডমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২০:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২০:৪৫

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস, নিরাপদ বিনিয়োগে বন্ডমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা

· আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগে বিশ্বজুড়ে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজার সূচকগুলো থেকে একদিনে কয়েক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়ে যাওয়ার পর নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারি বন্ডের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। শুক্রবার (৬ নভেম্বর) ইউরোপ ও এশিয়ার পুঁজিবাজারেও দরপতনের ধারা অব্যাহত থাকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউরোপের FTSEurofirst ও STOXX 600 সূচক লেনদেনের শুরুতে ১ শতাংশের বেশি কমে যায়। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়। এতে সূচকটির বাজারমূল্য থেকে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার হারিয়ে যায়। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য থেকেও প্রায় ৩ ট্রিলিয়ন ডলার কমে যায়।

এশিয়ার পুঁজিবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৬ শতাংশ করে কমেছে। তাইওয়ানের পুঁজিবাজার দিনের একপর্যায়ে ৮ শতাংশের বেশি পড়ে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত সূচকটি ৪ দশমিক ৫ শতাংশ কমে লেনদেন শেষ করে। পুরো সপ্তাহে সূচকটির পতন দাঁড়িয়েছে ১২ দশমিক ২ শতাংশ, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ