৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাদমান কি ব্যাটিং করতে পারবেন? যা জানাল বিসিবি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সাদমান কি ব্যাটিং করতে পারবেন? যা জানাল বিসিবি

· খেলা

সিলেট টেস্টে বাংলাদেশের জন্য নতুন দুশ্চিন্তার নাম সাদমান ইসলাম। টেস্টের দ্বিতীয় দিনে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন এই ওপেনার। প্রথম ইনিংসে তাঁর ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই চোটের প্রকৃতি ও সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে আমির জাঙ্গু লেগ সাইডে ফ্লিক করলে বাউন্ডারির দিকে ছুটে যান তিনি। বল থামাতে নিচু হওয়ার সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সাদমান।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ