
মতলবে মাদকের ১০ মামলার আসামী ‘মেজর ডালিম’সহ আটক ৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ১০ মামলার আসামি ডালিম ওরপে মেজর ডালিম (৩৫)সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ডালিম ওরপে মেজর ডালিম নায়েরগাঁওয়ের পাটন গ্রামের সফিক সওদাগর ও রাজিয়া সুলতানার ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ১৫টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবারএ রাতে মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার, এসআই সুভজিত, এএসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালানো হয়।
এসআই দেলোয়ারের নেতৃত্বে নাউজান সাতকুড়ি প্রধানীয়া বাড়ীতে অভিযান চালিয়ে ডালিম ওরপে মেজর ডালিমকে ২০ পিস ইয়াবা সহ এবং তার সহযোগী পাটন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। একই রাতে এসআই দেলোয়ারের নেতৃত্বে পৃথক অভিযানে বদরপুর গ্রাম থেকে ওই গ্রামের মনির মোল্লার ছেলে মোঃ আল আমিন (২৫)কে ৩০ গ্রাম গাঁজাসহ এবং একই গ্রামের মৃত দেলোয়ার প্রধানের ছেলে মোঃ আতিক প্রধানকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসআই দেলোয়ার বলেন,নায়েরগাঁও এলাকার চিহ্নিত মাদক পরিবার হচ্ছে সফিকুল সওদাগর, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার ছেলে ডালিম। যিনি ওই এলাকায় মেজর ডালিম হিসেবে পরিচিত। মাদকের মামলায় রাজিয়া সুলতানা একাধিকবার গ্রেফতার হয়েছিল। সফিকুল সওদাগর এবং তার ছেলে ডালিম ওরপে মেজর ডালিমও বহুবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে থানায় ১৫ টি এবং তার সহযোগী সাইফুল এর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এসআই শুভজিত এর নেতৃত্বে মতলব পৌরসভার নলুয়া গ্রামে অভিযান চালিয়ে আলী মিয়া মৃধার ছেলে মামুন মৃধা (৩৪)কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗