
কালীগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশাযাত্রী নিহত ১, আহত ৩
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন-একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫), হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া (১৭) এবং অটোরিকশার অপর এক যাত্রী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗