
চট্টগ্রামে পেট্রোলবোমা নিক্ষেপ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে সরকারি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্দেহবাজন পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টার সময় পাঁচলাইশ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম ওরফে জনি (২৮), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন (৪৬), পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠক মো. মোশাররফ হোসেন ওরফে সুমন (৩৩), ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আলী হোসেন (৩৪) এবং পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক ইমামুল হক সায়েম (২৮)।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
