৭ নভেম্বর ২০২৬, ২২:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামের হালিশহরে শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২২:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২২:০৮

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

চট্টগ্রামের হালিশহরে শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার

· অপরাধ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাই জাকির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

সংশ্লিষ্টরা জানান, আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে জাকির হোসেন শিশুটিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনা প্রকাশ পাওয়ার পরও শিশুটিকে ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন বলে অভিযোগ পরিবারের। এমনকি মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেওয়া হয় বলে দাবি স্বজনদের।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির ওই এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার রাতে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ