দেশ মাদকে ভাসছে : ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা
একদিকে সারা দেশেই মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে, অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানও চলছে। এসব অভিযানে গ্রেপ্তারের তালিকাও ছোট নয়Ñএই গোটা চক্রের মধ্যে একটি প্রশ্ন অমীমাংসিত থেকে যায় তা হলো, মাদক কারবারে জড়িত মূল হোতা বা গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কেন?
সারা দেশে মাদক কারবার নিয়ন্ত্রণ করছে ২৫ হাজার ৫৫০ জনের বেশি শীর্ষ কারবারি। আবার তাদের নিয়ন্ত্রণ করছে এক হাজারের বেশি গডফাদার। অভিযোগ রয়েছে, এসব হোতার মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হলেও থানাহাজত থেকে ফিরে এসে আবারও একই কাজ করে।
অভিযানে যেসব মাদক জব্দ করা হয়, তার চেয়ে অনেক বেশি পরিমাণ মাদক ক্রেতাদের হাত পর্যন্ত পৌঁছে যায়। ইয়াবার ক্ষেত্রে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ধরা পড়ে, বাকি ৮৫ শতাংশই অধরা। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সারা দেশে অনুসন্ধান চালিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗