৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জেলা জামায়াত নেতা হাদীর পিতার ইন্তেকাল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

জেলা জামায়াত নেতা হাদীর পিতার ইন্তেকাল

· রাজনীতি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর পিতা দত্তগাতি বালিকা বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত মাষ্টার আজগর আলী মোল্লা (৭৮) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ফুলতলা বাজার আহমাদিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স চত্বরে জানাযা শেষে ফুলতলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার ইমামতি করেন মরহুমের মেজো পুত্র ড. আজিজুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট ৪ আসনের এমপি অধ্যক্ষ আঃ আলিম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সদ্য বিদায়ী আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক মোঃ অহিদুজ্জামান, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ, অধ্যক্ষ মিজানুর রহমান রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ