৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৬টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

· বাংলাদেশ

এক্সপ্রেস ডেস্ক ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এখন থেকে ৫০ বছর আগে ১৯৭৫ সালের ভারতের চানক্যনীতির কূটচালে রক্তাক্ত বাংলাদেশের রাজনৈতিক উত্থান-পতনের ঘটনাবলীর মধ্যে এই দিনে স্বাধীনতার ঘোষক ও তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা সংহত করে রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা করেন। সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে। তখন থেকেই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পালন করা হয়। দীর্ঘদিন পর এবার সরকারি ভাবে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল উল্লেখ করে বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জেলা ও মহানগরে শোভাযাত্রা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Mymensingh Pratidin বাংলা

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →
Daily Probaha বাংলা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রপতি’র বাণী

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →
Daily Probaha বাংলা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ প্রধানমন্ত্রী’র বাণী

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ