৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী মাধবপুর থানার এসআই আবুল কাসেম

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৫ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী মাধবপুর থানার এসআই আবুল কাসেম

· অপরাধ

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই-নিঃ) মোঃ আবুল কাসেম। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এই অর্জনে পুলিশ সুপার মহোদয় এসআই মোঃ আবুল কাসেমের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আরও বেশি নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এসআই মোঃ আবুল কাসেম কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বভার গ্রহণের পর থেকেই মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছেন। তাঁর এই অর্জনে মাধবপুর থানা পুলিশ পরিবার ও স্থানীয় সচেতন মহল আনন্দ প্রকাশ করেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ