
আদিতমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত -১
আদিতমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মূল প্রতিবেদন: Rangpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
