
গাংনীতে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের আয়োজনে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার একাডেমিক প্রধান রাজু আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সন্ধানী সংস্থা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক সদস্য ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল এবং কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান বিশ্বাস।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


