৭ নভেম্বর ২০২৬, ১৪:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চন্দনাইশে যুবকের মৃত্যু: মারধরের পর বরুমতি সেতুর নিচে ফেলে যান স্ত্রীসহ কয়েকজন, আদালতে স্বীকারোক্তি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৪:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৪:০৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

চন্দনাইশে যুবকের মৃত্যু: মারধরের পর বরুমতি সেতুর নিচে ফেলে যান স্ত্রীসহ কয়েকজন, আদালতে স্বীকারোক্তি

· বাংলাদেশ

চন্দনাইশে মোহাম্মদ হাশেমকে (৩৭) মারধরের অভিযোগে তার স্ত্রী আয়শা আকতারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বামী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পুলিশের প্রাথমিক তদন্তে আয়শাসহ পাঁচ থেকে সাতজনের মারধরে হাশেমের ডান পা ভেঙে ও থেঁতলে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

শনিবার সকালে এসব তথ্য জানান আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান। তিনি বলেন, ঘটনার রাতেই আয়শাকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। হাশেমের বাবা বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি সেতুর পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হাশেমকে। তাঁর ডান পা থেকে রক্ত ঝরছিল। সড়ক দিয়ে চলাচল করা যানবাহনের দিকে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন তিনি। পরে কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ