
সুন্দরবনের দুবলার চরে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
বাগেরহাট: সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে বোট ছাড়ানোর চেষ্টা করার সময় ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

