
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৩০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। প্রায় ৪০ কেজি ওজনের এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ তল্লাশি করে এসব ক্রিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নিয়ে তারা এ অভিযান চালান। এ সময় যাত্রীর ব্যাগেজ থেকে ‘Fresh & White Beauty Cream’ নামের এসব প্রসাধনী উদ্ধার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

