রেকর্ডের পর রেকর্ড হৃদয়ের, বাংলাদেশকে এনে দিলেন ৩০ রানের লিড
সতীর্থদের একের পর এক বিদায়, একপ্রান্তে উইকেটের পতন তবু থামেননি তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন নতুন ইতিহাস। তাঁর ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ফলোঅনের শঙ্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই যেন লড়াই চালিয়ে গেলেন তাওহিদ হৃদয়। একের পর এক সতীর্থকে হারিয়েও নিজের জায়গায় অবিচল ছিলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে সিলেট টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১১১.৫ ওভার ব্যাট করে ৩৮৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৫৬ রান। ফলে ৩০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


