৭ নভেম্বর ২০২৬, ১৮:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৪২

প্রধান সংবাদ

TechZoom বাংলা

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

· প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার ও উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) বা গ্রাফিক্স চিপের বাজারমূল্য। আর এই উচ্চমূল্যের হার্ডওয়্যার এখন চোরাকারবারি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১৪ লাখ ডলারের এনভিডিয়া হার্ডওয়্যার ভর্তি একটি ট্রাক নিখোঁজ হওয়ার পাশাপাশি ব্রাজিলের বিমানবন্দর থেকে চুরি হয়েছে বিপুলসংখ্যক জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স কার্ড।

প্রযুক্তি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উচ্চমূল্য এবং কালোবাজারে এসব চিপের ব্যাপক চাহিদা চুরির ঘটনাগুলোকে আরও লাভজনক করে তুলছে। বিশেষ করে এআই অবকাঠামো তৈরিতে ব্যবহৃত শক্তিশালী জিপিইউয়ের সরবরাহ সীমিত থাকায় অপরাধীদের কাছে এগুলোর আকর্ষণ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড থেকে টেক্সাসের ফোর্ট ওর্থের উদ্দেশ্যে পাঠানো এনভিডিয়া হার্ডওয়্যারের একটি বড় চালান নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবিসি৭ নিউজের (ABC7 News) প্রতিবেদন অনুযায়ী, ছয় প্যালেট এনভিডিয়া হার্ডওয়্যার নিয়ে একটি ট্রাক গত ২৯ আগস্ট যাত্রা শুরু করে। চালানটির আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ডলার।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ