৭ নভেম্বর ২০২৬, ১৮:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন বিএনপি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৫১

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

চুয়াডাঙ্গায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন বিএনপি

· রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় ডিসি সাহিত্য মঞ্চে চলমান আলোচনা সভাস্থলে গিয়ে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জনের ঘোষনা দেয় জেলা বিএনপি। পরে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন জেলা প্রশাসক।

জানা গেছে, ডিসি সাহিত্য মঞ্চে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে একে একে বক্তব্য দেন অতিথিরা। সবশেষ প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বক্তব্য শেষ হওয়ার পরই সভাস্থলে পৌঁছে স্লোগান দিতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানারে ছবি না থাকায় জেলা প্রশাসকের কাছে জবাব চান তারা। পরে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন নেতাকর্মীরা। এরপর পুরস্কার বিতরণের পর অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ