৭ নভেম্বর ২০২৬, ১৯:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অস্তিত্ব সংকটে ১০ মৎস্য অভয়াশ্রম, পলি-বালুতে ভরাট বিল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৮:১৭ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৮:১৭

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

অস্তিত্ব সংকটে ১০ মৎস্য অভয়াশ্রম, পলি-বালুতে ভরাট বিল

· কৃষি

নিউজ ডেস্ক: প্রয়োজনীয় খনন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে মৌলভীবাজারের হাকালুকি ও হাইল হাওরের ১০টি সরকারি মৎস্য অভয়াশ্রম। দীর্ঘদিন ধরে পলি মিশ্রিত মাটি ও বালু জমে ভরাট হয়ে গেছে এসব জলাভূমি; যার কারণে জলাধারগুলোতে মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজননক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। ঝুঁকিতে রয়েছে দেশীয় প্রায় ১৪৩ প্রজাতির মাছের অস্তিত্ব।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশীয় মাছের প্রজনন, বংশবিস্তার ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি হাকালুকি হাওরের কুলাউড়া, বড়লেখা ও জুড়ী অংশে পাঁচটি বিলসহ মোট ৯টি বিলকে স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসব বিলের মধ্যে রয়েছে তেকুনিয়া, মাইয়াজুড়ি, কোয়ার কোনা, মাইছলার ডাক ও সানে মেদী বিল।

২০১১ সাল থেকে বিভিন্ন পর্যায়ে এসব অভয়াশ্রম গড়ে তোলা হয়। সর্বশেষ ২০২৫ সালে সানে মেদী বিলের এক হেক্টর জলাশয় এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ