
সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) তারা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। একটি ট্রাক তাদের বহনকারী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭ জন প্রাণ হারান।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
