৭ নভেম্বর ২০২৬, ১৯:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রতিবন্ধী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ব্যাংকিং খাতের সহযোগিতা বাড়ানোর আহ্বান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৯:১১ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৯:১১

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

প্রতিবন্ধী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে ব্যাংকিং খাতের সহযোগিতা বাড়ানোর আহ্বান

· বাংলাদেশ

বাংলাদেশের প্রতিবন্ধী উদ্যোক্তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে ব্যাংকিং খাতের বিদ্যমান সুযোগ-সুবিধা আরও সহজলভ্য ও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যাংকিং সেবায় প্রয়োজনীয় নমনীয়তা, সহযোগিতা, স্বচ্ছতা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং উদ্যোক্তা প্রতিনিধিরা।

শনিবার (৭ নভেম্বর) রোটারি ক্লাব অব ঢাকা নর্থের উদ্যোগে রাজধানীর ব্র্যাক ইন-এর সেমিনার কক্ষে ‘প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং খাতের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে উপস্থিত ছিলেন অ্যালাইড ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার শাহার, ইস্টার্ন ব্যাংক পিএলসির শাকিল আহমেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) জিশান কিংশুক হক এবং উপায়ের শাকিল। তাঁরা প্রতিবন্ধী উদ্যোক্তাদের ব্যবসার প্রবৃদ্ধি ও উন্নয়নে ব্যাংকিং খাতে বিদ্যমান বিভিন্ন পণ্য ও সেবার সুযোগ-সুবিধা তুলে ধরেন। পাশাপাশি এসব সেবা কীভাবে প্রতিবন্ধী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ