৭ নভেম্বর ২০২৬, ২০:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভাজনের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল : তথ‍্য প্রতিমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২০:১০ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২০:১০

প্রধান সংবাদ

Mymensingh Pratidin বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভাজনের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল : তথ‍্য প্রতিমন্ত্রী

· রাজনীতি

তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা পরবর্তী যে প্রেক্ষাপট আওয়ামী লীগের মাধ্যমে যে দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা এবং অরাজকতা তৈরী হয়েছিল। আওয়ামী লীগের সেই ঘৃণা বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভাজনের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। তার জন্যই আজকে আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি।

শনিবার সন্ধায় ময়মনসিংহের নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয মাঠে নান্দাইল উপজেলা পৌর বিএনপির উদ্যেগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ‍্যে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের সদস্যরা স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন হয়েছে, যখন গণতন্ত্র ভুলন্ঠিত হতে চলেছে, তখনই জিয়া পরিবার বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য কর্মী হিসেবে আমরা আজকে গর্বিত।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ