৭ নভেম্বর ২০২৬, ২০:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২০:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২০:২৪

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

· বাংলাদেশ

নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য সুজুকি গাড়ি কার ও এস ইউ ভি ক্রয়ে বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ অফার প্রদান করবে উত্তরা মোটরস।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয়, উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড়, যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে মেইনটেন্যান্স সুবিধা, দেশব্যাপী ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা এবং ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়ি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ