
চাঁদপুর প্রেস ক্লাব ঐক্য ও সুনাম ধরে রাখতে হবে- এমপি মানিক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রেস ক্লাবের ইতিহাসের সর্ববৃহৎ পরিসরে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, আজকের এই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি আয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন ঘটে। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। একটি সংবাদ প্রকাশের পরপরই পাঠক ও সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কোনো সংবাদে মিথ্যা বা ভুল তথ্য পরিবেশিত হলে তাৎক্ষণিকভাবে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ইতিবাচক প্রচারণার অনেক সুযোগ রয়েছে। তবে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য একটি মডেল। এই ঐক্য ও সুনাম আমাদের ধরে রাখতে হবে। এত বড় পরিসরে সাংবাদিকদের একত্রিত করে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

