খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত
খবর বিজ্ঞপ্তি ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিরালাস্থ অস্থায়ী কার্যালয়ে সকাল ৭:০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স র”মে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফার”ক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা. আবু জাফর মোঃ সালেহ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর শিক্ষা এবং তাৎপর্যের মাধ্যমে দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য কাজ করে যেতে হবে। উক্ত অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ৭ নভেম্বর, ১৯৭৫ এর ইতিহাস তুলে ধরা হয়।
পরিশেষে দেশ, জাতি, বিশ্ববিদ্যালয় এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জনাব রকিবুল ইসলাম খান, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এর দপ্তরের উপ পরিচালক আসমা খাতুন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

