
ইরানের ফের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সংস্থাটি জানায়, প্রাথমিক তথ্যে দ্বীপটিতে দুই দফা ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তাসনিম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত দ্বীপটির সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

