
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু
আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক শিশুযাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম গিরিরাজ পাল। তার বয়স এক বছর। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে। অপর নিহত সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশার যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



