
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন বেলা ১১টা ০২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে মোট ১৫৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ৪ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার ৯০০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৫০ হাজার ৪৮১টি।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗