
আমাদের সম্মিলিত শক্তির কাছে কোন অপরাধী কোনদিন শক্তিশালী থাকতে পারে না তারা আত্মসমর্পণ করবে– ত্রাণমন্ত্রী
আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পরিদর্শন করতে লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এই আন্দোলনের মাধ্যমে লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এর মাধ্যমে লালমনিরহাটকে সমগ্র দেশের জন্য একটি সামাজিক রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করানোর লক্ষ্য গ্রহণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


