
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় এ সুবিধা পেয়েছেন তিনি।
রীমার পাওয়া বিনামূল্যের পণ্য উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। শুধু তার পরিবারেই নয়, ওয়ালটনের ঘরভর্তি পণ্য বিনা মূল্যে পাওয়ার খবরে এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহার হিসেবে পাওয়া পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

