
পিকুর চোখে নতুন পৃথিবী
পিকু দশ বছরের এক ডানপিটে ছেলে। কিন্তু বর্তমানে তার জগৎটা আটকে গেছে কম্পিউটারের রঙিন স্ক্রিনের ভেতর। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, সবসময় তার চোখের সামনে কম্পিউটার অথবা মোবাইল ফোন থাকা চাই। অনলাইনে গেম খেলা আর কার্টুন দেখাই এখন তার একমাত্র কাজ। মা-বাবা ডাকলে সে বিরক্ত হয়। আর বিকেলে বন্ধুরা মাঠে খেলতে ডাকলে সে সাফ জানিয়ে দেয়, ‘আমি মাঠে খেলতে যাব না। মাঠের খেলা ভালো লাগে না।’
একদিন পিকুর ছোট মামা বেড়াতে এলেন। তিনি দেখলেন, পিকু সোফায় গোল হয়ে বসে একমনে ফোনের স্ক্রিনে আঙুল ঘষছে। বাইরে কত সুন্দর পরিবেশ, অথচ পিকু বাইরে যাচ্ছে না। ছোটমামা পিকুর পাশে এসে বসলেন। পকেট থেকে একটা পুরনো, খোদাই করা কাঠের চশমা বের করে বললেন, ‘পিকু, একটু এদিকে তাকাও তো।’
পিকু চোখ না ফিরিয়েই বলল, ‘মামা, বিরক্ত কোরো না তো। গেমের ফাইনাল রাউন্ড চলছে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

