
চিকিৎসাকেন্দ্রিক নয়, প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি সেন্টারের অধীনে তিনটি করে সুস্বাস্থ্যের হাব তৈরি করা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗