
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
ঢাকা: দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
আগামী সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার (৭ নভেম্বর) টুর্নামেন্ট উপলক্ষ্যে ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
