৮ নভেম্বর ২০২৬, ২০:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২০:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২০:০৩

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

· শিক্ষা

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাবে যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ববিদ্যালয় দু’টির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই এমওইউ আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিকমানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে।

এছাড়া, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ