
অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্যতালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরীতে অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার না রাখার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। তিনি জানান, মূল্যতালিকা প্রদর্শন না করায় কোতোয়ালি মোড় এলাকার ফল বিক্রেতা ফারুককে ১ হাজার টাকা ও সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ফলমুন্ডি এলাকার ফল বিক্রেতা আবুল বাশারকে ১ হাজার টাকা ও ইয়াকুব আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
