৮ নভেম্বর ২০২৬, ২১:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বান্দরবানে পৌর যুবদল নেতার লাশ উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২১:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২১:১৮

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

বান্দরবানে পৌর যুবদল নেতার লাশ উদ্ধার

· বাংলাদেশ

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে স্থানীয় এক পৌর যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এসময় তার নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় দেখা যায়, পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। ঝিরিতে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে এ মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ