৮ নভেম্বর ২০২৬, ২২:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২১:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২১:৫১

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

· বাংলাদেশ

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কক্সবাজার শাখার উদ্যোগে এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে “এজেন্ট আউটলেটগুলোতে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক(এফআইডি) মো. আলী হোসেন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন খান।

কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের নীতিমালা, দায়িত্ব ও কর্তব্য, কমপ্লায়েন্স, জালিয়াতি শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা অনুসরণ, সতর্কতার সঙ্গে লেনদেন পরিচালনা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ