
জাপানের শ্রমবাজার ধরতে পারছে না বাংলাদেশ
ঢাকা: ক্রমবর্ধমান শ্রমবাজারের ক্ষেত্রে উন্নত অর্থনীতির দেশ জাপান বড় একটি সুযোগ। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই জাপানের শ্রমবাজারে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সুবিধা করতে পারছে না। যদি কোনোভাবে সুযোগও আসে, শুধুমাত্র ভাষার সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এক্ষেত্রে জাপানি ভাষা শেখানোর দক্ষ শিক্ষকের অভাবও অনেকাংশে দায়ী।
শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বহু চুক্তি ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হলেও নিয়োগকর্তাদের চাহিদামাফিক যথেষ্ট সংখ্যায় জাপানি ভাষা জানা দক্ষ কর্মী তৈরি করতে পারছি না আমরা। সে কারণে আকর্ষণীয় এই বাজারটি এখনও অধরা।
জানা গেছে, জাপানে ক্রমাগতভাবে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। সেই কারণে জাপানে এখন শ্রমিকের দারুণ অভাব। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, নার্সিং, সেবাযত্ন (কেয়ারগিভিং), কৃষি, ইঞ্জিনিয়ারিং ও উৎপাদনের মতো নানা ক্ষেত্রে তাদের বিদেশি কর্মী দরকার। কিন্তু কাজের উপযোগী ভাষা ও যোগাযোগের দক্ষতা না থাকায় অনেক বাংলাদেশি চাকরিপ্রার্থী প্রাথমিক ধাপগুলোই পার হতে পারছেন না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



