৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনা সিটি কর্পোরেশনের আন্তঃ বিভাগীয় জরুরি সভা অনুষ্ঠিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনা সিটি কর্পোরেশনের আন্তঃ বিভাগীয় জরুরি সভা অনুষ্ঠিত

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের আন্ত:বিভাগীয় এক জরুরি সভা রবিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় বর্তমানে নগরীর ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা, ড্রেনের পেড়িমাটি উত্তোলন কাজের অগ্রগতি, ফুটপথ ও রাস্তা দখলমুক্ত করার জন্য পরিচালিত উচ্ছেদ অভিযানের সাফল্য ধরে রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ, এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণকৃত গাছের পরিচর্যায় টিম গঠনের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু সংক্রমণের হার বর্তমানে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মহানগরীর সকল হাসপাতাল ও কিনিকের তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয় গতকাল মাত্র ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। চলতি মাসে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখলে সংক্রমণ বন্ধ হবে বলে সভায় উল্লেখ করা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নগরীর ওয়ার্ডসমূহে খন্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করার ওপর গুরুতারোপ করা হয়।

ফুটপথ ও রাস্তা দখলমুক্ত করার জন্য পরিচালিত উচ্ছেদ অভিযানের সাফল্য ধরে রাখার লক্ষ্যে কেসিসি’র কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম গঠন করে সংশ্লিষ্ট থানার সাথে যৌথভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে গঠিত কমিটিকে দ্রুত সুপারিশ প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণকৃত গাছের পরিচর্যায় টিম গঠনসহ বিদ্যমান উম্মুক্ত জমিতে প্রয়োজনমত বৃক্ষরোপণসহ পরিচর্যার জন্য অতিরিক্ত জনবল নিয়োজিত করাসহ অবাধে বিচরণ করা গরু আটক করার জন্য দুই শিফটে ৪ জন এবং বেওয়ারিশ কুকুরকে টিকা প্রদান ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আরো একটি টীম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ মাসে ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যার ওপর ভিত্তি করে অতিরিক্ত ৩ থেকে ৭জন স্প্রেম্যান নিয়োজিত করা এবং প্রধান প্রধান সড়কসমূহের বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য বর্জ্য সংগ্রহকারী নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রশাসক ড্রেনের পেড়িমাটি উত্তোলন কার্যক্রম আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন এবং আসন্ন শীত মৌসুমে সকল ওয়ার্ডে অবশিষ্ট ড্রেনের পেড়িমাটি একযোগে উত্তোলনের জন্য ড্রেনসমূহের তালিকা প্রস্তুত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামানসহ সকল বিভাগ ও শাখা প্রধান এবং মতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ